সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব
শোকসভায় বক্তারা

অ্যাড. স্বপন কুমার দাস রায় মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১১:৩৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১১:৩৪:২৭ পূর্বাহ্ন
অ্যাড. স্বপন কুমার দাস রায় মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন
স্টাফ রিপোর্টার::
প্রয়াত আইনজীবী স্বপন কুমার দাস রায় স্মরণে শোকসভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। শোকসভার আয়োজন করে শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটি, জেলা পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা ও পৌর শাখা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সদর উপজেলা শাখা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং জেলা শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদ। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর পরিমল কান্তি দে। সভা পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায় এবং সাধারণ স¤পাদক বিমল বণিক। শোকসভার শুরুতে গীতা থেকে পাঠ করেন পুরোহিত অমিত চক্রবর্তী। পরে প্রয়াতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভায় বক্তব্য রাখেন বিকাশ রঞ্জন চৌধুরী, সুখেন্দু সেন, কমরেড চিত্তরঞ্জন দাস, দীপক ঘোষ, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাডভোকেট প্রণব কান্তি দাস নীলু, অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, অ্যাডভোকেট রজত কান্তি তালুকদার, অ্যাডভোকেট প্রসেনজিৎ দে পিনু, বিকাশ রঞ্জন দাস, নারায়ণ চক্রবর্তী, মঞ্জু তালুকদার, পরিমল তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, প্রয়াত অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায় ছিলেন শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এবং শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সহ-সভাপতি। তারা আরও বলেন, তিনি ছিলেন একজন অভিজ্ঞ আইনজীবী ও সমাজসেবক। মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নে তিনি আজীবন নিবেদিত ছিলেন। তার মতো ব্যক্তিত্ব সমাজে বিরল। তিনি সকল মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এছাড়া বিভিন্ন সংগঠন ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি-স¤পাদক ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শুভব্রত বসু, বাবুল চৌধুরী, সন্তোষ রায় সন্তো, সুখেন্দু তালুকদার, সুবিমল চক্রবর্তী চন্দন, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, সিদ্ধার্থ এষ বলাই, চন্দন কুমার দাস, স্বপন কুমার দেব, বিধান চন্দ্র দাস, শিশির তালুকদার, চন্দন প্রসাদ রায়, অ্যাডভোকেট অশোক গোস্বামী, অরুণ তালুকদার, নন্দন রায়, রতীশ গোস্বামী, নিলেন্দু কর্মকার চন্দন, সঞ্চিতা চৌধুরী, শীলা বসু, রূপালী সোম প¤পা, মলি রায়, কাজল বর্মণ, সিতাংশু এষ চৌধুরী চিনু, রবীন্দ্র বণিক, মনু বণিক, লিটন দেব, সুকান্ত রায়, দেবাশীষ দে, পার্থ চক্রবর্তী, জয়ন্ত বণিক, সঞ্জয় রায়, সুপ্রভা কর, অজন্তা পাল প্রমুখ। সভা শেষে সভাপতির বক্তব্য রাখেন প্রফেসর পরিমল কান্তি দে। পরে প্রয়াত অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায় বিদেহী আত্মার শান্তি কামনায় কালী মায়ের শ্রীচরণে সমবেত প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন অমিত চক্রবর্তী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী