সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব

রঙ্গারচরে অগ্নিকান্ডে ৪টি ঘর ভস্মীভূত, ২৫ লাখ টাকার ক্ষতি

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৯:০৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৯:০৫:৪৭ পূর্বাহ্ন
রঙ্গারচরে অগ্নিকান্ডে ৪টি ঘর ভস্মীভূত, ২৫ লাখ টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর হাটি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ৪টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের জয়নাল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- তৈয়ব আলী, শিরমালা, জয়নাল ও আইয়ুব আলীর পরিবার। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে, ঘটনার খবর পেয়ে রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে সহায়তার আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী