সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জামালগঞ্জে ওয়েভ-এর মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৮:৫০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৮:৫০:১৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে ওয়েভ-এর মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা জামালগঞ্জ নারী শান্তি সহয়ক দল (ওয়েভ) এর উদ্যোগে দক্ষিণ কামলাবাজে সোমবার সকালে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন কুদরত পাশা। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী নেত্রী, সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। জামালগঞ্জ ওয়েভ-এর সমন্বয়কারী ভীমখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য মিনারা আক্তারের সভাপতিত্বে ও সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য আয়শা সিদ্দিকা, খালেদা আক্তার, ভীমখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলেয়া বেগম, জামালগঞ্জ পিএফজির সদস্য আল-আমীন, জামালগঞ্চ ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সাদিকুর রহমান স্বাধীন। এ সময় বক্তারা বলেন, পরিবার থেকেই নারী প্রতি বৈষম্য শুরু হয়। পরিবারে ছেলে সন্তান এক ভাবে আবার মেয়ে সন্তান অন্যভাবে মানুষ হয়। বিশেষ করে আমাদের এলাকায় একটি ভাবনা আছে মেয়েকে বেশী লেখাপড়া করিয়ে কি হবে কয় দিন পর তো বিয়ে দিতে হবে। এসব ধারণা থেকে বেরিয়ে আসতে মাকে ভূমিকা নিতে হবে। কারণ পরিবারের শান্তির চাবি নোরীর হাতেই থাকে। সভায় নারী অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সহিংসতা রোধ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সে উদ্যোগে নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নারীনেত্রীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স