জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত
- আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৮:২৬:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৮:২৬:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ফাহিম আহমদ (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের নিজ গ্রাম উত্তর কামলাবাজ লামারহাটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম আহমদ কৃষি ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের খলায় ধান উড়ানোর জন্য বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ফাহিম। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ