সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৩:১৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৩:২১:২৯ অপরাহ্ন
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জের জামালগঞ্জে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জামালগঞ্জ মডেল ফারিয়া।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জামালগঞ্জ মডেল ফারিয়ার সভাপতি এমদাদুর রহমান হিরন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মিজানূর রহমান, সাধারণ সম্পাদক রাম প্রসাদ, সাংগঠনিক সম্পাদক মো. হুসেন আলী ও সদস্য জহিরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, আমরা দালাল নই, আমরা পেশাজীবী। বৈজ্ঞানিক উপায়ে রোগ নিরাময়ে বিভিন্ন ওষুধ কোম্পানির তথ্য চিকিৎসকদের কাছে তুলে ধরি। দেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতে নিয়োজিত প্রায় তিন লাখ শিক্ষিত ও দক্ষ প্রতিনিধি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারা আরও বলেন, সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের কাছে নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আধুনিক তথ্য সরবরাহ করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তারা অপমান ও মানসিক নিগ্রহের শিকার হন। কিছু ক্ষেত্রে তাদের ‘দালাল’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করে। এতে সংশ্লিষ্ট পেশাজীবী ও তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।
মানববন্ধন থেকে মেডিকেলরিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স