সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৯:৪৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৯:৪৩:১৯ পূর্বাহ্ন
সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এবং সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১০ মে) সকাল ১১টায় সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সুবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ এবং গণিত বিভাগের প্রভাষক ইমাম মেহেদী। অন্যদিকে মাউন্ট এডোরা হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. তানভীরুজ্জামান, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আবু জাওয়াদ মো. আহসানুল্লাহ, চিফ একাউন্টস অফিসার মো. কামরুল ইসলাম, ব্যবস্থাপক (মানবস¤পদ ও প্রশাসন বিভাগ) এবিএম জর্জেসুর রহমান, ম্যানেজার ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। চুক্তির আওতায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল পরিবারের সদস্য এবং নিয়মিত শিক্ষার্থীরা মাউন্ট এডোরা হাসপাতালের সিলেট শহরের আখালিয়া ও নয়াসড়ক শাখায় বিশেষ কর্পোরেট সুবিধাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল