সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান

জেলা সুজনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হাওরের সকল নদী, খাল ও বিল খননের আহ্বান

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৯:৪১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৯:৪১:৩৩ পূর্বাহ্ন
জেলা সুজনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হাওরের সকল নদী, খাল ও বিল খননের আহ্বান
স্টাফ রিপোর্টার :: “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক, সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও ‘বাঁধ বাণিজ্য’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে জলাবদ্ধতায় হাওরের কৃষকদের ধন ডুবে যাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেন। সবশেষে ধান কর্তনের রিপোর্ট নিয়ে জেলা কৃষিবিভাগ যে ছলচাতুরী শুরু করেছে তার নিন্দা জানানো হয়। বক্তারা হাওরের সকল নদী, খাল ও বিল খননের আহ্বান জানান। জেলা কমিটির সভাপতি নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক ফজলুল করিম সাইদ ও মোজাহিদুল ইসলাম মজনু সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলার পরিকল্পনা সমন্বয় করে চলতি বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ঢাকা অফিসের তুহীন আফসারী, সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা। সভায় জানানো হয়, সুনামগঞ্জ একফসলের এলাকা বিগত ২০১৭ সালে আাগাম বন্যায় হাওর তলিয়ে গেলে কেন্দ্রীয় সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সুনামগঞ্জবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। এবছর আমরা ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সানে গিয়ে হাওর স¤পর্কে সরকারকে অবহিত করতে চাই। তারা অভিযোগ করে বলেন, হাওরের কোটি কোটি টাকার বাঁধ নির্মাণে জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি। মনিটরিং কমিটির কার্যক্রমও প্রশ্নবিদ্ধ। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের দায় এড়াতে উজানের বৃষ্টির অজুহাতে কৃষকদের অপরিপক্ব ধান কাটতে বাধ্য করছেন। এখন সে ধান খাদ্য বিভাগ ক্রয় করছে না। আমরা সরকারকে দাবি জানাই সুনামগঞ্জের কৃষকের হাতে যে ধান আছে সে ধানই কিনতে হবে এর জন্য নীতিমালা পরিবর্তন করারও দাবি তুলেন তারা।। সভায় বক্তব্য রাখেন জেলা সুজনের উপদেষ্টা পরিষদের সদস্য সুখেন্দু সেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, একেএম আবু নাছার, যুগ্ম স¤পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক স¤পাদক নুরুল হাসান আতাহের, সাংস্কৃতিক স¤পাদক মছিহুর রহমান রাসেল, আইন বিষয়ক স¤পাদক অ্যাড. হেলিনা আক্তার, সদস্য রোসনা আক্তার তৃষ্ণা, রীণা আক্তার, আমিনুল হক, ওবায়দুল মুন্সি, সদর উপজেলা সাধারণ স¤পাদক সিরাজুল ইসলাম পলাশ, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা যুগ্ম স¤পাদক নূর হোসেন, সাংগঠনিক স¤পাদক মিছবাহ উদ্দিন, সহ সাংগঠনকি গোলাম কিবরিয়া জুয়েল, সুজন সদস্য ফাতেমা খানম, ইকবাল হোসেন, এনামুল হক, জিয়াউর রহমান, মাছুমা খাতুন, সাহানা আক্তার, শবনম দ্দোজা জ্যোতি, ছালেক মিয়া, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন উপজেলা কমিটির প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ