সড়ক দুর্ঘটনায় আহত প্রাক্তন শিক্ষকের মৃত্যু
- আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৯:৪০:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৯:৪০:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলার স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার দাস সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৯ মে) দুপুর পৌনে ১২টার দিকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, শুক্রবার সকালে সিলেট নগরীর নিজ বাসা থেকে প্রাত্যহিক ভ্রমণে বের হলে একটি দ্রুতগতির প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রফুল্ল কুমার দাস দীর্ঘদিন স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন। তাঁর মৃত্যুতে জগন্নাথপুরসহ দেশ-বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ