শাল্লায় অ্যাড. স্বপন কুমার দাস স্মরণে শোকসভা
- আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৯:৩৯:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৯:৩৯:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শাল্লায় হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায় স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার হাওর বাঁচাও আন্দোলনের অস্থায়ী কার্যালয়ে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও শিক্ষক চ¤পা তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির উপদেষ্টা আজমান গণি তালুকদার, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মহিতোষ দাস, উপজেলা খেলাঘর আসরের সভাপতি কাননবালা সরকার, জ্যোতিষ তালুকদার (বাদল), উপজেলা ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির সভাপতি ব্রজেশ রঞ্জন চৌধুরী, সাবেক সভাপতি মহিতোষ দাস প্রমুখ।
বক্তারা বলেন অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায় একজন সজ্জন ও অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। আইনজীবী হিসেবেও ছিলেন সুপরিচিত মুখ। তার কাছে আইনী সেবা পেয়ে মানুষ প্রশংসা করতেন। এমন একজন আইনজীবীকে হারিয়ে আমরা শোকাহত।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ