সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

শাল্লায় ফসলরক্ষা বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন
শাল্লায় ফসলরক্ষা বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলায় রাতের আঁধারে ফসলরক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত উপজেলা উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুরের মধ্যের বাঁধটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছায়ার হাওরে পানি প্রবেশ করছে। তবে ইতোমধ্যে উপজেলা প্রশাসন বাঁধটি পরিদর্শন করে ভাঙা অংশ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এর সঙ্গে জড়িতদের খুঁজে আইনের আওতায় আনা হবে জানিয়েছে প্রশাসন। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, ছায়ার হাওরে জলাবদ্ধতায় কিছু ধান নষ্ট হয়েছে তবে অধিকাংশ ধান কৃষকরা কেটে ঘরে তুলেছেন। পাশাপাশি ভাঙা বাঁধটি মেরামতের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স