শাল্লায় ফসলরক্ষা বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা
- আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলায় রাতের আঁধারে ফসলরক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত উপজেলা উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুরের মধ্যের বাঁধটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছায়ার হাওরে পানি প্রবেশ করছে। তবে ইতোমধ্যে উপজেলা প্রশাসন বাঁধটি পরিদর্শন করে ভাঙা অংশ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এর সঙ্গে জড়িতদের খুঁজে আইনের আওতায় আনা হবে জানিয়েছে প্রশাসন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, ছায়ার হাওরে জলাবদ্ধতায় কিছু ধান নষ্ট হয়েছে তবে অধিকাংশ ধান কৃষকরা কেটে ঘরে তুলেছেন। পাশাপাশি ভাঙা বাঁধটি মেরামতের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ