সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেট টিমের ওপর হামলা, ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১২:১০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১২:১০:২৯ পূর্বাহ্ন
যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেট টিমের ওপর হামলা, ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরের যাদুকাটা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্স অভিযানে দায়িত্ব পালনকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিলন মিয়া (৪৫) নামে এক ড্রেজার মালিককে ৯০ দিনের কারাদন্ড- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ড-প্রাপ্ত মিলন মিয়া বিশ্বম্ভরপুর উপজেলা উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সত্রিশ গ্রামের মৃত আব্দুল লতিফ তরফদারের ছেলে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১টার দিকে সত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান-এর নেতৃত্বে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সত্রিশ এলাকায় অভিযান চালানো হলে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। এ সময় ২টি স্টিলবডি নৌকা ও ৩টি ড্রেজারবাহী কাঠের নৌকা জব্দ করা হয়। পরে জব্দকৃত নৌযান সরিয়ে নিতে নৌপুলিশ মাঝি আনতে গেলে মোবাইল কোর্ট টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। একপর্যায়ে কয়েকশ মানুষ নদীর তীরে জড়ো হয়ে মোবাইল কোর্ট টিমকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। এতে স্পিডবোটের এক চালক আহত হন এবং পরিস্থিতির কারণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে পিছু হটতে হয়। পরবর্তীতে নৌপুলিশ ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পুনরায় অভিযান চালিয়ে ২টি বাল্কহেড ও ১টি ড্রেজারবাহী নৌকা জব্দ করা হয়। এ সময় মিলন মিয়াকে আটক করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, গত ২৬ এপ্রিল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ