সুনামগঞ্জ , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভা

রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাঙালির চিন্তা, চেতনাকে আলোকিত করেছে

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১১:৪৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১১:৪৯:০৯ অপরাহ্ন
রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাঙালির চিন্তা, চেতনাকে আলোকিত করেছে
স্টাফ রিপোর্টার :: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আড্ডার আয়োজন করেছে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পরিবেশ। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন পরিষদের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় এবং কবি নাসরিন আক্তার খানম। এছাড়াও আলোচনায় অংশ নেন প্রভাষক শেখ মোশাররফ হোসেন, আহমেদ নূর আলবাবসহ অন্যরা। আলোচকরা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে তিনি বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর কবিতা, গান, গল্প ও দর্শনে মানবজীবনের সকল অনুভূতির প্রকাশ ঘটেছে। সময়ের পরিক্রমায় তাঁর সৃষ্টি আজও সমানভাবে প্রাসঙ্গিক। বক্তারা আরও বলেন, রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাঙালির চিন্তা, চেতনা ও মননকে আলোকিত করেছে। মানবতা, প্রেম, প্রকৃতি ও দেশপ্রেম তাঁর সৃষ্টিকে করেছে চিরন্তন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও স্বরচিত কবিতা পাঠ। এতে কবিতা পাঠ করেন আহমদ নূর আলবাব, শেখ মোশাররফ হোসেন, শাহ মো. কামরুজ্জামান, লাকী বিশ্বাস, আলমগীর শাহ, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, বিকাশ চন্দ আপন, ফয়সাল বিন আব্দুল মতিন, কাউছার আহমদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্যপ্রেমী সকলকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি

“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি