যুক্তরাষ্ট্রকে সামরিক সুবিধা দিল সৌদি-কুয়েত
- আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১১:০৩:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১১:০৩:২০ অপরাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থগিত হওয়া মার্কিন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ আবারও শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। সৌদি আরব ও কুয়েত শেষ পর্যন্ত তাদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রবিবার (৩ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প যখন হঠাৎ করে এই অভিযানের ঘোষণা দেন, তখন সৌদি আরব ও কুয়েতসহ আরব মিত্রদের সঙ্গে কোনো আগাম আলোচনা করেনি ওয়াশিংটন। ফলে ক্ষুব্ধ হয়ে দেশ দুটি তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে মার্কিন বাহিনীকে অনুমতি দেয়নি।
মিত্রদের অসহযোগিতার কারণে মাত্র দুই দিনের মাথায় ট্রা¤প অভিযান স্থগিত করতে বাধ্য হন, যদিও তখন তিনি একে ‘ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি’ হিসেবে ব্যাখ্যা করেছিলেন।
ওয়ালস্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রা¤েপর ফোনালাপেও শুরুতে কোনো সমাধান আসেনি। রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি স¤পর্কে ওয়াশিংটন কোনো জোরালো নিরাপত্তা প্রতিশ্রুতি দেয়নি। পরিস্থিতি জটিল হলে যুক্তরাষ্ট্র তাদের অরক্ষিত রেখে চলে যেতে পারে-এমন শঙ্কা থেকেই সৌদি আরব তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পেন্টাগনের একটি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই ‘প্রজেক্ট ফ্রিডম’ পূর্ণোদ্যমে পুনরায় শুরু হতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন নতুন উদ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নিচ্ছে। সূত্র : ওয়ালস্ট্রিট জার্নাল
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক