সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

স্থানীয় নির্বাচন : সক্ষমতা পরখ করতে চায় জামায়াত ও এনসিপি

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৪৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৪৯:৫৩ অপরাহ্ন
স্থানীয় নির্বাচন : সক্ষমতা পরখ করতে চায় জামায়াত ও এনসিপি
সুনামকণ্ঠ ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়েছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজপথের আন্দোলনেও দল দুটি এখনো একসঙ্গেই আছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে আলাদা করে নিজেদের সামর্থ্য পরীক্ষা করতে চায় তারা। এ জন্য বিভিন্ন সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আলাদাভাবে লড়াইয়ের পরিকল্পনা করা হচ্ছে। রাজনৈতিক হিসাব-নিকাশে সিটি নির্বাচনে শেষ পর্যন্ত সমঝোতা যদি হয়ও, ইউপি নির্বাচন তারা এককভাবেই করবে - এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত ধরেই চলছে দল দুটির প্রস্তুতি। জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা নিয়ে এখনো ১১ দলে সে রকম আলোচনা হয়নি। নির্বাচনের দিনক্ষণও এখনো ঠিক হয়নি। এই পরিস্থিতিতে আমরা আপাতত সব জায়গায় নিজেদের প্রার্থী চূড়ান্ত করার কাজ করছি। সমঝোতা হলে তখন কাকে কোথায় ছাড় দেওয়া হবে, তা ঠিক করা হবে। তবে যেহেতু এখনো সমঝোতার আলোচনা হয়নি, আমরা একক নির্বাচনের প্রস্তুতিই নিচ্ছি। একই রকম পরিকল্পনার কথা জানালেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সারজিস আলম। তিনি বলেন, এনসিপি এককভাবে রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়ায় আছে। এ কারণে আমরা এখন এককভাবে প্রতিটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করব। পরে যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দীর্ঘমেয়াদি কল্যাণের স্বার্থে, কোনো স্থানীয় নির্বাচনে জোট করতে হয়, সেটা তখনকার সিদ্ধান্ত। কিন্তু এখন পর্যন্ত এককভাবে নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী, এবার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না। তবে ইতিমধ্যেই বিভিন্ন দল তাদের সমর্থিত প্রার্থীর নাম প্রকাশ শুরু করেছে। দলীয় সূত্র বলছে, জামায়াত সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে আলোচনা করছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিমউদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক সাদিক কায়েমকে নিয়ে আলোচনা চলছে। গাজীপুরে ড. হাফিজুর রহমান এবং চট্টগ্রামে মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে এনসিপি ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা দক্ষিণে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরে আরিফুল ইসলাম আদিব, কুমিল্লায় তারিকুল ইসলাম, সিলেটে আব্দুর রহমান আফজাল ও রাজশাহীতে মোবাশ্বের আলী প্রার্থী হবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে ঢাকা দক্ষিণে এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরে জামায়াতের মুহাম্মদ সেলিমউদ্দিনকে ১১ দলীয় ঐক্যের সমর্থন দেওয়ার সম্ভাবনা বেশি বলে জোট সূত্রে জানা গেছে। অন্যদিকে চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমকে ঘিরে আলোচনা চলছে। তিনি এনসিপিতে যোগ দিলে চট্টগ্রাম সিটি নির্বাচনে তার প্রতি ১১ দলীয় ঐক্যের সমর্থন আদায়ে এনসিপি দর-কষাকষি চালাচ্ছে বলে একটি সূত্র দাবি করেছে। যদিও তফসিল ঘোষণার আগপর্যন্ত প্রকাশ্যে জোটের নেতারা সমঝোতার কথা বলতে চাইছেন না। তবে ভেতরে-ভেতরে বিভিন্ন সিটিতে সম্ভাব্য সমন্বয় নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে ঘিরে সবচেয়ে বেশি হিসাব-নিকাশ হচ্ছে। জোটের নেতারা বলছেন, ঢাকা উত্তরে জামায়াতের সাংগঠনিক ভিত্তি তুলনামূলক শক্তিশালী। সংসদ নির্বাচনের ফলাফল এবং নগরভিত্তিক সাংগঠনিক অবস্থান বিবেচনায় সেখানে জামায়াতের প্রার্থীর পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দলটির ভেতরে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে এই দুই সিটিকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত ও এনসিপির কর্মী-সমর্থকদের মধ্যে প্রকাশ্য বিতর্ক দেখা গেছে। বিশেষ করে দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ ও সাদিক কায়েমকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন দুই দলের সমর্থকেরা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একজন নেতা জানান, সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের প্রার্থী হিসেবে সামনে আনা দর-কষাকষিতে ভালো অবস্থানে থাকতে জামায়াতের একটি কৌশলমাত্র। শেষ পর্যন্ত তাকে সরিয়ে নেওয়া হতে পারে। তা ছাড়া সাদিক কায়েমের সংগঠন ছাত্রশিবির ইতিমধ্যেই জানিয়েছে, ইসলামী ছাত্রশিবিরের যেকোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। জোটের নেতারা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নিজেদের সক্ষমতা যাচাইয়ের চিন্তা রয়েছে দলগুলোর। সিটি করপোরেশনে কেন্দ্রীয়ভাবে সমঝোতা হলেও ইউনিয়ন পরিষদে দল থেকে কিছু চাপিয়ে দেওয়া হবে না। তৃণমূল পর্যায়ে দল-সমর্থিত প্রার্থীরা ‘ওয়ান টু ওয়ান’ সমঝোতা করতে পারেন। সে ক্ষেত্রে দলের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। এনসিপির নেতারা মনে করছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এককভাবে অংশ নিলে দলের প্রকৃত সাংগঠনিক অবস্থা বোঝা যাবে। শহরাঞ্চলের বাইরে দলটির প্রভাব কতটা, সেটিও ¯পষ্ট হবে। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে উপজেলা, পৌরসভা বা সিটি করপোরেশন নির্বাচনে জোটের প্রয়োজনীয়তা মূল্যায়ন করা হতে পারে। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নির্বাচনে সক্ষমতা যাচাই এবং বহুমতের সমর্থন পাওয়া দুটিই গুরুত্বপূর্ণ বিষয়। সার্বিক দিক বিবেচনা করে সিটি করপোরেশনগুলোতে ১১ দলীয় নির্বাচনী ঐক্য পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে পারে। আর তৃণমূল পর্যায়ে এককভাবে নির্বাচন হতে পারে। -আজকের পত্রিকা

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স