সুনামগঞ্জ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

বিশ্বম্ভরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৪৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৪৫:৫২ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিশ্বম্ভরপুর উপজেলায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নতুন কমিটিতে মো. তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ স¤পাদক নির্বাচিত করায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি পালন করেন। শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুরুত্বপূর্ণ স্থান ঘুরে সমাপ্ত হয়। এসময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক সহল, ছাত্রদল নেতা তারেক মিয়া, দ্বিগেন্দ্র বর্মণ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ স¤পাদক সাজিদুর রহমান শাকিল, সাংগঠনিক স¤পাদক রুমেল আহমেদ ফারুক, শাহরিয়ার, ইসমাইল মসনবিন পাঠান, সালমানসহ অন্যান্য নেতাকর্মীরা। নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ স¤পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বের প্রতিও সমর্থন ও কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক