সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

ওয়ার্ল্ড ভিশনের ১১৮টি ঘরসহ স্ল্যাব-ল্যাট্রিন বিতরণ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৪৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৪৫:০৪ অপরাহ্ন
ওয়ার্ল্ড ভিশনের ১১৮টি ঘরসহ স্ল্যাব-ল্যাট্রিন বিতরণ
স্টাফ রিপোর্টার :: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সুনামগঞ্জ এপি’র অর্থায়নে সুনামগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়নে ১১৮টি ঘরসহ স্ল্যাব-ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। ইউনিয়নগুলো হলো জাহাঙ্গীরনগর, সুরমা ও মোল্লাপাড়া। বুধবার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে এসব ঘর ও ¯¬্যাব-ল্যাট্রিন বিতরণ করেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এপি’র ম্যানেজার স্টিপ তাপস চিসিম, জুনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জয় সিংহ, ইঞ্জিনিয়ার ফ্যাসিলিটেটর নাজমুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমেদ বলেন, এনজিওগুলো জনগণের কল্যাণে কাজ করে বলেই বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তিনি স্থানীয় সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিওকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর ইউনিয়নে ৪০টি, সুরমা ইউনিয়নে ৩৮টি এবং মোল্লাপাড়া ইউনিয়নে ৪০টি ¯¬্যাব-ল্যাট্রিন বিতরণ করা হচ্ছে। প্রতিটি উপকারভোগী পরিবারকে ৬টি রিং, ২টি ¯¬্যাব, ৮টি পিলার এবং চারপাশ ও উপরে টিন দিয়ে ঘেরা একটি ঘর দেওয়া হবে। সুনামগঞ্জ এপি’র ম্যানেজার স্টিপ তাপস চিসিম জানান, গত ২৮ এপ্রিল থেকে মোল্লাপাড়া ও জাহাঙ্গীরনগর ইউনিয়নে ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে এবং সুরমা ইউনিয়নে কাজ চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা