সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে বিক্ষোভ-সমাবেশ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৩৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৩৯:৫৯ অপরাহ্ন
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে বিক্ষোভ-সমাবেশ
স্টাফ রিপোর্টার :: সাম্প্রতিক ফসলডুবিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তা প্রদান এবং হাওরের জলমহালের ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হাওরাঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধান আন্দোলন পরিচালনা কমিটি। শুক্রবার বিকাল ৫টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। হাওরাঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধান আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক সৌরভ ভূষণ দেবের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আমির উদ্দিন, স মিল শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আইয়ুবুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়া, সদর উপজেলা কমিটির সাধারণ স¤পাদক বিনন্দ কর প্রমুখ। সমাবেশে বক্তারা হাওরাঞ্চলের বন্যা ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ১৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী আর্থিক সহায়তা ও পুনর্বাসন, কৃষকদের সব ধরনের ঋণ মওকুফ, হাওরের জলমহালের ইজারা বাতিল, ফসল রক্ষা বাঁধে দুর্নীতির বিচার, নদ-নদী ও খাল-বিল খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, অপরিকল্পিত বাঁধ ও স্থাপনা অপসারণ, কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র সরবরাহ এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এছাড়া কৃষি খাতে ভর্তুকি বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, দরিদ্র জনগোষ্ঠীর জন্য রেশনিং ব্যবস্থা চালু, ভূমিহীন কৃষকদের মধ্যে খাসজমি বণ্টন এবং ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে টেকসই গ্রামরক্ষা বাঁধ নির্মাণের দাবিও জানানো হয়। বক্তারা বলেন, প্রতিবছর আগাম বন্যা ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। স্থায়ী সমাধানের উদ্যোগ না নেওয়ায় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস