হাওরে পানি কমে জাগছে পচা ধান
- আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:২৭:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:২৭:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার ::
বৃষ্টি কম হওয়ায় পানি কমছে হাওরে। নদীর পানিও নিচে নামছে। আর তাই হাওরাঞ্চলে জাগতে শুরু করেছে এত দিন ডুবে থাকা বোরো ধান। তবে এর বেশির ভাগই পচে গেছে। তার থেকে বেছে বেছে কেটে তোলার চেষ্টা করছেন কৃষকেরা। আর যাঁরা ধান কাটতে যাননি, তাঁরা গত বৃহ¯পতিবার ও শুক্রবার কড়া রোদে আগের কাটা ধান শুকাতে ব্যস্ত সময় পার করেছেন।
শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরপারের আস্তমা গ্রামের কৃষক আক্তার হোসেন বলেন, সারা দিন রোদ থাকায় হাওরে সবাই ব্যস্ত। যা ক্ষতি হওয়ার তো হয়েছেই। আমি কিছু জমি করছিলাম। পানিতে গিয়ে যা আছে, তা তোলার চেষ্টা করছি।
জামালগঞ্জের হালি হাওরপারের কৃষক আকবর হোসেন বলেন, আমি ৩০ কিয়ারের মতো জমি করেছি। এর মধ্যে ২১ কিয়ারের মতো কাটতে পেরেছি। পানিতে তলানো অবস্থায় কিছু জমি জনপ্রতি দেড় হাজার টাকা করে দিয়ে কাটিয়েছি। ১০ কিয়ারের মতো পাকা ধান পানিতে তলিয়েছে। আজ ভালো করে রোদ ওঠায় ১০ দিন আগের ৮০ মণ ধান শুকাতে পেরেছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ