সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

সিলেটে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ‘লাখের ঘরে’, সবচেয়ে বেশি সুনামগঞ্জে

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৮:৫৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৮:৫৪:০৭ পূর্বাহ্ন
সিলেটে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ‘লাখের ঘরে’, সবচেয়ে বেশি সুনামগঞ্জে
বিশেষ প্রতিনিধি ::
সিলেট বিভাগে বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমে ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রা বাড়ছে। ২০২৪ ও ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ধান ও চাল সংগ্রহের লক্ষ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে কৃষকের উৎপাদন বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনায় সরকারের সক্রিয়তার প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খাদ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ মৌসুমে সিলেট বিভাগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৬৯৪ মেট্রিক টন, যা ২০২৫ সালের ৩২ হাজার ৪৬৩ মেট্রিক টনের তুলনায় প্রায় ১১ হাজার মেট্রিক টন বেশি। একইভাবে চাল সংগ্রহেও বড় ধরনের বৃদ্ধি এসেছে। ২০২৫ সালে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ১৫১ মেট্রিক টন, আর ২০২৬ সালে সিদ্ধ ও আতপ চাল মিলিয়ে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৩৫৪ মেট্রিক টন। জেলা ভিত্তিক হিসাবেও পরিবর্তন স্পষ্ট। ২০২৬ সালে সুনামগঞ্জে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা সর্বোচ্চ ২১ হাজার ৩৪৯ মেট্রিক টন, যা বিভাগের মোট লক্ষ্যের প্রায় অর্ধেক। অন্যদিকে হবিগঞ্জে ৮ হাজার ৯০ মেট্রিক টন, সিলেটে ৮ হাজার ২৫১ মেট্রিক টন এবং মৌলভীবাজারে ৬ হাজার ৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চাল সংগ্রহেও সুনামগঞ্জ জেলা শীর্ষে রয়েছে। সংগ্রহমূল্যেও গত কয়েক বছরে ঊর্ধ্বগতি দেখা গেছে। ২০২৪ সালে প্রতি কেজি ধানের মূল্য ছিল ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা। ২০২৫ সালে ধান ৩৬ টাকা ও সিদ্ধ চাল ৪৯ টাকায় কেনা হয়। ২০২৬ সালেও একই দাম বহাল রাখা হয়েছে ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা ও আতপ চাল ৪৮ টাকা। সংগ্রহ কার্যক্রমের সময়সূচিতেও হাওর ও নন-হাওর অঞ্চলের জন্য পৃথক পরিকল্পনা রাখা হয়েছে। হাওর এলাকায় চুক্তি স¤পাদন ৩ মে থেকে ১২ মে পর্যন্ত এবং সংগ্রহ ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। নন-হাওর এলাকায় চুক্তির সময় ১৫ মে থেকে ২৫ মে এবং সংগ্রহ ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ স¤পাদক বিজন সেন রায় বলেন, হাওরাঞ্চলে বোরো ধানের উৎপাদন ভালো হলেও কৃষক যেন ন্যায্যমূল্য পান, সেটি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতি বছরই দেখা যায়, সরকার নির্ধারিত দামে ধান বিক্রির সুযোগ সব কৃষক পান না। মাঝখানে দালাল ও সিন্ডিকেটের কারণে প্রকৃত কৃষক বঞ্চিত হন। এবার সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করতে পারে, তাহলে কৃষক উপকৃত হবেন। এদিকে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানাযায়, সিলেট অঞ্চলে এবার বোরো ধানের ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। খাদ্য বিভাগ আশা করছে, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং কৃষকরাও ন্যায্যমূল্য পাবেন। সিলেট আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সঠিকভাবে সংগ্রহ কার্যক্রম বাস্তবায়ন করা গেলে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং বাজারেও স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে