সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক আড্ডা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৯:০৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৯:০৫:২৭ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক আড্ডা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উদ্যোগে সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আয়োজিত এই আড্ডায় পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। আড্ডায় সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন এবং কবি নাসরিন আক্তার খানম। এছাড়া আলোচনায় অংশ নেন প্রভাষক হাবিবুল্লাহ আছকির তালুকদার, প্রভাষক শেখ মোশাররফ হোসেন, মো. সাজাউর রহমান ও আহমেদ নূর আলবাবসহ অন্যান্যরা। সাহিত্য আড্ডায় অংশগ্রহণকারীরা স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতা পাঠে অংশ নেন অনুপ তালুকদার, আহমেদ নূর আলবাব, শেখ মোশাররফ হোসেন, শাহ মো. কামরুজ্জামান, মো. রইসুজ্জামান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ ও আদিল আরমান প্রমুখ। উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব

কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব