সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প : কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:১২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:১২:০৭ পূর্বাহ্ন
ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের হাওরাঞ্চলের চলমান পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত বোরো ফসলের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে হাওরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন বলেও জানান। বুধবার দিনব্যাপী তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওর এলাকা পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের চিত্র সরেজমিনে দেখেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কায়ছার আলম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার জনি রায়, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য সাখাওয়াত হোসেন ও কামাল হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সেলিম, মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নাসহ অন্যান্য নেতাকর্মীরা। পরিদর্শন শেষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বুধবার জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার রয়েছে। আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, হাওরাঞ্চলের কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার