সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

রোদের দেখা মিললেও হাওরে বন্যার শঙ্কা কাটেনি

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:১১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:৩৫:০১ পূর্বাহ্ন
রোদের দেখা মিললেও হাওরে বন্যার শঙ্কা কাটেনি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে প্রায় ৪ দিন পর সূর্যের দেখা মিললেও এখনো বন্যার শঙ্কা কাটেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহ¯পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা ১০টা থেকে এই রোদের দেখা মিলে। আর সেই সুযোগে কাটা ধান শুকানোতে ব্যস্ত ছিলেন কৃষকরা। হাওরের কৃষকরা জানান, এক সপ্তাহ যদি রোদ থাকে তাহলে ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব। পাশাপাশি বাকি ধানগুলোও কাটা যাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে বৃহ¯পতিবার সকাল পর্যন্ত সুরমা নদীর পানি ৪৭ সেন্টিমিটার বেড়েছে। ফলে বর্তমানে এ নদীর পানি ১.৬৯ মিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বুধবার এই জেলায় বৃষ্টিপাত ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু বৃহ¯পতিবারে সেটি অনেকটা কমেছে। তবে বৃষ্টিপাত কিংবা নদীর পানি ধীর গতিতে বাড়লেও এই জেলায় এখনও বন্যার শঙ্কা রয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, এই মুহূর্তে জেলায় রৌদ্রোজ্জ্বল আকাশ। তবে সেটা কতক্ষণ থাকবে তা বলা যাচ্ছে না। তবে এখনও বৃষ্টিপাতের শঙ্কা আছে ও ভারতের মেঘালয়েও বৃষ্টি হবে। এতে নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি