সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ইন্তেকাল

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:০৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:০৬:২৪ পূর্বাহ্ন
জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ইন্তেকাল
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশীপুর গ্রামের মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিরাজুল ইসলাম। জামালগঞ্জ থানার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। গার্ড অব অনার শেষে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে কাশীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, বিএনপি নেতা মোখলেসুর রহমান, হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি