সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

জলমহাল দখলের প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ০১:১০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৭:২৭ অপরাহ্ন
জলমহাল দখলের প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন
জামালগঞ্জ প্রতিনিধি : জামালগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জলমহাল দখলের অভিযোগ উঠেছে। প্রতিবাদে ভুক্তভোগী মৎস্যজীবীরা সাচনা বাজারে মানববন্ধন করেছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় মানববন্ধন করে এই ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী মৎস্যজীবী পরিবারগুলো। এছাড়াও সুষ্ঠু তদন্ত করে জলমহালটি দখলদারদের হাত থেকে উদ্ধার করে তাদেরকে ফিরিয়ে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মানববন্ধনে গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক যুবরাজ দাস বলেন, আমরা প্রকৃত কার্ডধারী মৎস্যজীবী পরিবার। আমরা মাছ ধরেই জীবন জীবিকা নির্বাহ করে থাকি। গত ১৪২৬ বাংলা থেকে ১৪৩১ বাংলা সন পর্যন্ত সরকারকে খাজনা দিয়ে জলমহালটি স্কিমে ইজারা নিয়েছি। গত ৫ বছর ঠিকমতো মাছ আহরণ করতে পারলেও এবার সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া তার বাহিনী নিয়ে আমাদের বিল দখল করে নিয়েছে। এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার মাছ আহরণ করেছে। এছাড়াও আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সমিতির সভাপতি সচিন্দ্র দাস বলেন, এটা আমাদের শেষ বছর। আমরা মাছ ধরতে বিলে গেলে আমরারে হুমকি দেয়। আমরারে মাইরা বস্তাত ভইরা নদীতে ফালাইয়া দিবো। বর্তমানে ফারুক ও তার ভাইসহ ১৫/২০ জন লোক জাল দিয়া মাছ ধরতেছে। আমরা নিষেধ করলে তারা বলে মাসুক চেয়ারম্যানের কাছে যাও, আমরা কিছু বলতে পারবো না। মাসুক চেয়ারম্যানের কাছে গেলে সে আমাদের পাত্তা দেয়না। এই অবস্থায় আমরা আমাদের জীবনের নিরাপত্তা ও আমাদের জলমহালটি ফেরত চাই। এদিকে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেও কোনো বিচার পাননি বলেও দাবি করে বলেন, গত সপ্তাহে তারা একটি অভিযোগ থানায় দায়ের করতে গেলে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা কোর্টে যেতে বলেন। অভিযোগের ব্যাপারে সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মাসুক মিয়া বলেন, আমাকে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এগুলো করা হচ্ছে। আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা