সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প : কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০১:২৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০১:২৯:৪৯ অপরাহ্ন
তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে
জাহাঙ্গীর আলম ভূঁইয়া::
দীর্ঘদিনের দাবির পরও স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় অবশেষে নিজ উদ্যোগে এগিয়ে এলেন স্থানীয়রা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভাঙারখাল নদীর উপর গ্রামবাসীর সহযোগিতায় একটি টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে, যা ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
বুধবার (৩০ এপ্রিল) সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া ও সেতু নির্মাণের উদ্যোক্তা স্থানীয় ব্যবসায়ী মানিক মিয়া। এ সময় বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙারখাল নদী বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নকে বিভক্ত করেছে। দীর্ঘদিন ধরে বাদাঘাট বাজার (সবজি ও মাছ মহল) থেকে পৈলনপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি সেতুর দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ না থাকায় কয়েকটি গ্রামের মানুষ সম্মিলিতভাবে বাঁশের সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। এ সেতু নির্মাণের ফলে পৈলনপুরসহ আশপাশের ৫-৬টি গ্রামের বাসিন্দা, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা এখন সহজে যাতায়াত করতে পারছেন। আগে শুকনো মৌসুমে পায়ে হেঁটে এবং বর্ষাকালে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটত এবং শিক্ষার্থীদের বই-খাতা পানিতে ভিজে নষ্ট হওয়ার ঘটনাও ঘটত। স্থানীয় শিক্ষার্থীরা জানান, নতুন সেতুটি নির্মাণ হওয়ায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। তারা দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান। সমাজসেবক আবুল হোসেন বলেন, “এ সেতুর মাধ্যমে পৈলনপুর মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই পাড়ের প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ পাচ্ছেন।” উদ্যোক্তা মানিক মিয়া বলেন, “সরকারি সহায়তা না থাকলেও জনগণের সুবিধার কথা চিন্তা করে আমরা নিজ উদ্যোগে সেতুটি নির্মাণ করেছি।
স্থানীয় চেয়ারম্যানসহ সবার সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। এখন এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ জরুরি।” তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত একটি পাকা সেতু নির্মাণের আহ্বান জানান।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, “বর্ষায় নৌকায় পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটত। এই সেতু নির্মাণে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। জনগণের কল্যাণে আমরা সব সময় পাশে আছি।” এদিকে সচেতন মহল বলছে, সরকারি উদ্যোগের অভাব পূরণে স্থানীয়দের এ ধরনের সম্মিলিত উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত। তবে দীর্ঘমেয়াদে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প : কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি

ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প : কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি