সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

অতি বৃষ্টিতে দিরাইয়ের হাওরে জলাবদ্ধতা, পাকা ধানের ব্যাপক ক্ষতি

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০১:৫৪:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০১:৫৪:২৫ পূর্বাহ্ন
অতি বৃষ্টিতে দিরাইয়ের হাওরে  জলাবদ্ধতা, পাকা ধানের ব্যাপক ক্ষতি
সামছুল ইসলাম সরদার :: টানা তিন দিনের ভারী বৃষ্টিতে দিরাই উপজেলার ছোট-বড় হাওরের নিসমনাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকদের স্বপ্নের সোনালী ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। উপজেলার বরাম, উদগল, চাপতি, টাংনি, কালিয়াকুটা সহ বিভিন্ন হাওরের নিুাঞ্চল এখন পানির নিচে। স্থানীয় কৃষকদের অভিযোগ, হাওরের পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকা, নদী ভরাট হয়ে যাওয়া এবং অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ অঞ্চলের প্রায় ৯০ শতাংশ মানুষের প্রধান জীবিকা বৈশাখী বোরো ধান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দিরাইয়ের ৩৯টি হাওরে মোট ৩০ হাজার ১৭৮ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। চলতি মৌসুমে প্রায় ১২ লাখ ৮ হাজার ৯৩৭ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাপতি হাওরপাড়ের কৃষক সাদিক মিয়া বলেন, অনুকূল আবহাওয়ায় ধানের ফলন ভালো হলেও টানা বৃষ্টিতে নি¤œাঞ্চলের পাকা ধান ডুবে যাচ্ছে। শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার কারণে সময়মতো ধান কাটা যাচ্ছে না। জলাবদ্ধতার কারণে হারভেস্টার মেশিনও কাজে লাগানো যাচ্ছে না। আরেক কৃষক মুমিন মিয়া বলেন, কিছু ধান কাটার পর রোদ না থাকায় তা নষ্ট হয়ে যাচ্ছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী জানান, এ পর্যন্ত প্রায় ১ হাজার ১০০ হেক্টর জমি জলাবদ্ধতার কবলে পড়েছে। মোট আবাদি জমির মধ্যে ১৪ হাজার ৭৭১ হেক্টরের ধান কাটা হয়েছে, যা প্রায় ৫২ শতাংশ। ধান কাটার জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে ১১০টি হারভেস্টার ও বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন