সুনামগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় লোকবলের অভাবে চালু হচ্ছে না আইসিইউ, আড়াই বছর ধরে কক্ষ তালাবদ্ধ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান চরম দুর্দশায় হাওরের কৃষক জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত আকস্মিক বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে জামালগঞ্জ কী করছেন ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম হাওরে আশ্রয়কেন্দ্র এবং বজ্রনিরোধক দন্ড স্থাপনের দাবি এমপি কামরুল ধান নিয়ে চতুর্মুখী বিপদে কৃষক বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু, আহত ৩ দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক? জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৪৩ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেলেন অধ্যক্ষ নাসির উদ্দিন জননেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ কৃষকদের জ্বালানি তেলের কোনো সংকট হবে না : জেলা প্রশাসক হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা

হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১০:৩৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১০:৩৭:০২ পূর্বাহ্ন
হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রাকৃতিক দুর্যোগ ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হাওর অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ৩৫টি জেলা নিয়ে একটি পৃথক ‘হাওর মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তিনি এ দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ¯িপকার হাফিজ উদ্দিন আহমদ। হাওরের কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে আবেগাপ্লুত কণ্ঠে সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, হাওর অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে- এতে হাওর অঞ্চলের সমস্ত ফসল তলিয়ে যাচ্ছে। সেখানে একটিমাত্র ফসল হয়। ১২ মাস এই মানুষকে তাদের পেটের ভাত ও পরনের কাপড়ের জন্য অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রীর কাছে অনুরোধ করছি-হাওর অঞ্চলকে দয়া করে এবার বাঁচান। হাওর অঞ্চলকে সঠিকভাবে বাঁচাতে হলে ৩৫টি জেলা নিয়ে একটি হাওর মন্ত্রণালয় করতে হবে। এই সরকারের হাত ধরেই দেশের মানুষের দুর্ভাগ্য দূর হবে বলে উল্লেখ করেন ফজলুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স