সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ

আকস্মিক বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ১০:২২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ১০:২২:১৪ পূর্বাহ্ন
আকস্মিক বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে সোমবার সকাল থেকে বজ্রসহ ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। বন্যার আশঙ্কায় কৃষকেরা হাওরে যে যেভাবে পারছেন ধান কাটছেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জরুরি সভা করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, হাওরের ধান কাটার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমি নিজে হাওরে ঘুরেছি। কোনো কোনো হাওরে ৫০ থেকে ৬০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। আমরা ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছি, যাতে দ্রুত হাওরের ধান কাটা শেষ করা যায়। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানান, মঙ্গলবার থেকে টানা তিন দিন সুনামগঞ্জ ও জেলার উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এতে পানি আরও বাড়বে। এমনিতেই টানা বৃষ্টিতে হাওরের ফসল রক্ষা বাঁধের মাটি দুর্বল হয়ে আছে। উজানের ঢল নামলে সেই ঢলের চাপ অনেক বাঁধের পক্ষে সামলানো কঠিন হবে। পাউবো এবার সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষায় ১৪৫ কোটি টাকা প্রাক্কলন ধরে ৭১০টি প্রকল্পে ৬০২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার করেছে। কৃষকেরা জানান, সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওরের বোরো ফসল ঝুঁকিতে রয়েছে। এখনো হাওরের ধান পুরোপুরি পাকেনি। বন্যার আশঙ্কায় কৃষকেরা জমির ধান দ্রুত কাটার চেষ্টা করছেন। বৈরী আবহাওয়ার কারণে তাঁরা ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে বিপাকে পড়েছেন। বৃষ্টিতে অনেক হাওরে পানি থাকায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন চলছে না, আবার হাতে ধান কাটার শ্রমিকও মিলছে না। রোদ না থাকায় কাটা ধান মাড়াই ও শুকানো যাচ্ছে না। আবার যেকোনো সময় বন্যা হতে পারে, তাই ধান না কাটলেও বিপদ। সদর উপজেলার দেখার হাওরপারের ইছাগড়ি গ্রামের কৃষক আবদুল কাইউম (৬০) বলেন, যেভাবে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে, হাওরে তো যাওয়াই মুশকিল। ভয়ভীতি মাথায় নিয়ে অনেকে হাওরে আছেন। ধান কাটার চেষ্টা করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১৩৭টি হাওরে এবার ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ১৪ লাখ মেট্রিক টন। গত রোববার পর্যন্ত হাওরে ধান কাটা হয়েছে গড়ে ৫২ শতাংশ। এর পরিমাণ ১ লাখ ১৬ হাজার ২২৫ হেক্টর। এবার মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় ধান পাকতে সময় নিচ্ছে বেশি। জেলায় ৬০২টি কম্বাইন্ড হারভেস্টার রয়েছে। তবে হাওরে পানি থাকায় অনেক জায়গায় হারভেস্টারে ধান কাটা যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক