সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

কৃষি ব্যাংক সুনামগঞ্জ শাখার এটিএম বুথ উদ্বোধন

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ১০:১০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ১০:১০:১২ পূর্বাহ্ন
কৃষি ব্যাংক সুনামগঞ্জ শাখার এটিএম বুথ উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর সুনামগঞ্জ শাখার নতুন এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) পুরাতন বাস স্টেশন এলাকার আলফাত ভবনে স্থাপিত এ বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক (এজিএম) মোস্তাক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) শরীফ মো. তাহাওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম, সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, সুনামগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া এবং সুনামগঞ্জের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ নূরুশ শামছ। প্রধান অতিথি ব্যাংকের সিলেট বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) শরীফ মো. তাহাওয়ার হোসাইন তার বক্তব্যে কৃষি ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন এবং গ্রাহকদের অধিক হারে এটিএম কার্ড ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, ব্যাংকের নির্ধারিত সময়ের বাইরে এটিএম বুথ ব্যবহার করে গ্রাহকরা ২৪ ঘণ্টা (২৪/৭) নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। বিশেষ অতিথি মুহাম্মদ মাজহারুল ইসলাম তার বক্তব্যে জানান, মোবাইল ব্যাংকিং অ্যাপ বিকাশ ব্যবহার করেও এ বুথ থেকে সহজে টাকা ক্যাশ আউট করা সম্ভব হবে। ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, নতুন এই এটিএম বুথ চালুর ফলে সুনামগঞ্জের গ্রাহকরা আরও দ্রুত ও সহজে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ