সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মা ও শিশুর পুষ্টি উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ১০:০১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ১০:০১:২৩ পূর্বাহ্ন
মা ও শিশুর পুষ্টি উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলায় মা ও শিশুর পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অণুপুষ্টিকণার ঘাটতি পূরণের লক্ষ্যে ‘মাল্টিসেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’ (মেইন) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার এফআইভিডিবি কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের উপ-সচিব মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জসীমউদ্দিন এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. শ্যামল কুমার রায়। কর্মশালার শুরুতে ‘মেইন’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন ডা. সুবীর খিয়াং বাবু। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম এবং বহুখাতভিত্তিক পুষ্টি সমন্বয় বিষয়ে উপস্থাপনা প্রদান করেন হাফিজুল ইসলাম। সভায় জানানো হয়, কেয়ার বাংলাদেশ, হারভেস্টপ্লাস সল্যুশনস, আইডিই বাংলাদেশ এবং দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ে গঠিত একটি জোট দেশের ২১টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাধ্যমে গর্ভবতী নারী ও শিশুদের অণুপুষ্টির ঘাটতি দূর করা, নিরাপদ কৃষি চর্চা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন (ওয়াশ) নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা বলেন, বায়ো-ফর্টিফাইড জিংক সমৃদ্ধ ধানের প্রসার এবং গর্ভবতী মায়েদের জন্য মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট নিশ্চিত করা গেলে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সকল বিভাগের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান। এছাড়াও জোটের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-এর কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, হারভেস্টপ্লাস সল্যুশনস-এর কান্ট্রি ম্যানেজারওয়াহিদুল আমিন, কেয়ার বাংলাদেশ-এর প্রতিনিধি ফাতেমা জাহান সীমা এবং আইডিই বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার আরিফুল ইসলাম। শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মুজিবর রহমান। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘মেইন’ প্রকল্প শান্তিগঞ্জের পুষ্টি পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা