সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

হাওরে বজ্রপাত ঝুঁকি কমাতে ‘মাল্টিপারপাস শেড’ : সময়োপযোগী উদ্যোগ, চাই কার্যকর বাস্তবায়ন

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৯:৫১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৯:৫১:৩৬ পূর্বাহ্ন
হাওরে বজ্রপাত ঝুঁকি কমাতে ‘মাল্টিপারপাস শেড’ : সময়োপযোগী উদ্যোগ, চাই কার্যকর বাস্তবায়ন
বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত এক নীরব দুর্যোগে পরিণত হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় এ ঝুঁকি আরও তীব্র। খোলা আকাশের নিচে দীর্ঘ সময় ধরে কৃষিকাজে নিয়োজিত থাকার কারণে প্রতি বছরই বহু কৃষক প্রাণ হারাচ্ছেন। এ বাস্তবতায় হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের সরকারি উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়। প্রস্তাবিত এই শেডগুলো কেবল বজ্রপাতের সময় আশ্রয় নেওয়ার স্থানই হবে না, বরং ধান মাড়াই, অস্থায়ী ফসল সংরক্ষণ এবং বন্যাকালে আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে - যা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বহুমাত্রিক ভূমিকা রাখবে। বাস্তবতার নিরিখে এটি একটি কার্যকর ও টেকসই পরিকল্পনা বলেই প্রতীয়মান হয়। এতদিন বজ্রপাত মোকাবেলায় তালগাছ রোপণ বা বজ্রনিরোধক দ- স্থাপনের মতো উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারবিধির অভাবে এসব উদ্যোগ কাক্সিক্ষত ফল দেয়নি। তাই এবার অবকাঠামোগত সমাধানের দিকে ঝুঁকছে সরকার - এটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। তবে পরিকল্পনা যত ভালোই হোক, বাস্তবায়নই এর সাফল্যের মূল চাবিকাঠি। অতীত অভিজ্ঞতা বলে, অনেক উন্নয়ন প্রকল্প কাগজে-কলমে সীমাবদ্ধ থেকেছে বা দুর্নীতি ও অব্যবস্থাপনায় কাক্সিক্ষত সুফল দিতে ব্যর্থ হয়েছে। তাই মাল্টিপারপাস শেড নির্মাণের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কোন এলাকায় কতটি শেড প্রয়োজন, কোথায় স্থাপন করলে সর্বোচ্চ উপকার মিলবে - এসব বিষয়ে স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিতে হবে। একইসঙ্গে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। বজ্রপাতের সময় কী করণীয়, কোথায় আশ্রয় নিতে হবে - এসব বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয় প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রকল্প বাস্তবায়নে সময়ক্ষেপণ না করা। বজ্রপাতের মৌসুম ইতোমধ্যেই অনিয়মিত হয়ে উঠেছে, জলবায়ু পরিবর্তনের কারণে এর প্রকোপ বাড়ছে। তাই দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষে প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ