সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকস্মিক বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে জামালগঞ্জ কী করছেন ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম হাওরে আশ্রয়কেন্দ্র এবং বজ্রনিরোধক দন্ড স্থাপনের দাবি এমপি কামরুল ধান নিয়ে চতুর্মুখী বিপদে কৃষক বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু, আহত ৩ দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক? জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৪৩ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেলেন অধ্যক্ষ নাসির উদ্দিন জননেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ কৃষকদের জ্বালানি তেলের কোনো সংকট হবে না : জেলা প্রশাসক হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি

কী করছেন ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৯:৪৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ১০:২৫:৪৮ পূর্বাহ্ন
কী করছেন ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম
সুনামকণ্ঠ ডেস্ক ::
৫ আগস্টের পটপরিবর্তনের পর নানা কারণে আলোচিত হন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সরকারে থাকলেও দেশের সমসাময়িক বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করতেন তিনি। ফেসবুকে সময়ে-অসময়ে তার বিস্ফোরক স্ট্যাটাসে উত্তপ্ত হয়ে উঠতো রাজনৈতিক অঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জুলাই আন্দোলন থেকে তার উত্থান হয়। তখন তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য। পরে জুলাইয়ের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। এতে প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী এবং পরবর্তীকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাইয়ে তিনি নেপথ্যে থেকে আন্দোলন করেছেন বলে আলোচনা আছে। অনেকে তাকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবেও অভিহিত করেন। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে এক অনুষ্ঠানে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু বিল ক্লিনটনের সঙ্গে মাহফুজ আলমকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন। অবশ্য পরবর্তী সময়ে নিজেকে ‘মাস্টারমাইন্ড’ নন বলে ব্যাখ্যা করেন মাহফুজ আলম। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস আগে গত ১০ ডিসেম্বর তিনি সরকার থেকে পদত্যাগ করেন। তখন রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করবেন। অথবা এনসিপি থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে শেষ পর্যন্ত তিনি কোনও দলে যোগ দেননি বা নির্বাচনে অংশগ্রহণ করেননি। তবে নির্বাচনের পর ‘অল্টারনেটিভস’ নামে তিনি নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। দুই-একবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেখা গেলেও তেমন কার্যক্রম নেই এই সংগঠনটির। মাহফুজ আলম নিজেও অনেকটা অন্তরালে চলে গেছেন। তিনি এখন কী করছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা হচ্ছে। ‘অল্টারনেটিভস’-এর কাজ কী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাহফুজ আলমের নেতৃত্বে গঠন করা হয় নতুন রাজনৈতিক দল ‘অল্টারনেটিভস’। এনসিপি ছেড়ে আসা অনেকেই এই দলে রয়েছেন। রাজনীতিতে দেশের তরুণদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারা দেশের ছাত্র-নাগরিকদের পুনর্গঠনের লক্ষ্য নিয়ে ‘অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি’ গঠন করা হয়। গত ৬ মার্চ রাতে যাত্রা করা ১৭ সদস্যের এই কমিটির নাম বাংলায় ঘোষণা করা হয় জাতীয় সাংগঠনিক কমিটি। এই কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সাবেক নেতাও রয়েছেন। জাতীয় সাংগঠনিক কমিটিতে মাহফুজ আলম ছাড়াও অন্য সংগঠকরা হলেন- আহমেদ ইবনে আরিফ (অনি), ইমান সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, তাজনূভা জাবীন, দুর্জয় দাশগুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী। তবে মাহফুজ আলমের নেতৃত্বে যাত্রা শুরু হলেও দুই-একটি অনুষ্ঠানের বাইরে তাদের চোখে পড়ার মতো কোনও কর্মসূচি নেই। যুক্তরাষ্ট্রে যেভাবে ‘মাস্টারমাইন্ড’কে পরিচয় করিয়ে দেন ইউনূস : জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের “ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ” অনুষ্ঠানে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফরসঙ্গীদের তিন জনকে পরিচয় করিয়ে দেন। এর মধ্যে তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেন। এ সময় মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সব সময় বলেন, সে একা নয়, আরও অনেকে আছেন।” মাহফুজকে দেখিয়ে ড. ইউনূস বলেন, “তার কথা শুনলে সারা পৃথিবীর যেকোনও তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে।” কেন নির্বাচন করলেন না : মূলত নির্বাচনে অংশগ্রহণের জন্যই গত বছরের ১০ ডিসেম্বর সরকারের উপদেষ্টা পদ ছাড়েন মাহফুজ আলম। তার পক্ষে লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন ফরমও তোলা হয়েছিল। প্রথমে তিনি বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। তবে জামায়াত ও সমমনা ১১ দলীয় নির্বাচনি সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মাহফুজ সেখানেও না থাকার স্পষ্ট ঘোষণা দেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লেখেন, এই সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব তাকেও দেওয়া হয়েছিল। তবে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। তিনি জানান, আদর্শিক কারণে কোনও দল বা জোটের অংশ হয়ে নির্বাচনে যাননি তিনি। কী করছেন, কী করবেন? : রাজনৈতিকভাবে সক্রিয় না থাকলেও নিজের তত্ত্বাবধানে লাইসেন্স পাওয়া দুটি স্যাটেলাইট টেলিভিশন ‘লাইভ টিভি’ এবং ‘নেক্সট টিভি’-কে সামনে আনার কাজ করছেন মাহফুজ আলম। নাম প্রকাশে অনিচ্ছুক তার ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও ভিন্ন কথা বলেছেন মাহফুজ আলমের প্রতিষ্ঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সিনিয়র নেত্রী ডা. তাজনূভা জাবীন। গণমাধ্যমকে তিনি জানান, মাহফুজ আলম তার নিজের সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন। সারা দেশের সংগঠকদের খোঁজ-খবর রাখছেন। তিনি অবশ্যই রাজনীতিতে আরও সক্রিয় হবেন। জুলাইয়ের শক্তি হিসেবে মাহফুজ আলম এনসিপির সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা জানতে চাইলে দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আমাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। শুনেছি তিনি তার রাজনৈতিক প্ল্যাটফর্মের কার্যক্রম চালাচ্ছেন। তবে এখনই আমাদের সঙ্গে কাজ করবেন কিনা, তা বলতে পারছি না। এখন কী করছেন জানতে মাহফুজ আলমের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স