আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে কন্ট্রোল রুম চালু
- আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১০:৪৯:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১০:৪৯:২১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সুনামগঞ্জ জেলায় দুর্যোগ মোকাবিলা ও আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং হাওরের কৃষকদের কষ্টের ধান ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে জেলার দুর্যোগ মোকাবিলা ও আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে শনিবার রাতেই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেখানে- ০২৯৯৮৮৪২০৯৬ও ০১৭৩০৩৩১০৯১ নম্বরে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, যে কোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ