সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

জনগণের সঙ্গে সরাসরি কথা বলে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে : এমপি কলিম উদ্দিন মিলন

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০১:৫৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০১:৫৯:৩৭ অপরাহ্ন
জনগণের সঙ্গে সরাসরি কথা বলে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে : এমপি কলিম উদ্দিন মিলন
ছাতক প্রতিনিধি :: ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের সার্বিক উন্নয়নে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি বলেছেন, এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নই হবে তার অগ্রাধিকার। শনিবার (২৫ এপ্রিল) ছাতকের গোবিন্দগঞ্জ সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, পরিচালনা কমিটি এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মিলন বলেন, জনগণের সঙ্গে সরাসরি কথা বলে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে চাই। সকলের সহযোগিতায় এ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সভায় তিনি গোবিন্দগঞ্জ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাডেমিক ভবন নির্মাণ, শাহ সুফি মোজাম্মিল আলী (রহ.) দাখিল মাদ্রাসা ও রাধানগর দাখিল মাদ্রাসার ভবন নির্মাণ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আলহাজ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভবন সম্প্রসারণ। এছাড়া বাংলাবাজার সামারুন নেছা স্কুল অ্যান্ড কলেজ, সিবিপি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণ ও সংস্কার কাজ করা হবে। একই সঙ্গে গোবিন্দগঞ্জ অঞ্চলের একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, উর্ধ্বমুখী সম্প্রসারণ, বাউন্ডারি ও গেইট নির্মাণ এবং মেরামত-সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, খাইরগাঁও-বুড়াইরগাঁও, তাজপুর-রামপুর, বুড়াইরগাঁও-মোল্লাআতা ও গোবিন্দগঞ্জ-বসন্তপুর সড়কসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক পাকাকরণে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৬ কোটি টাকাসহ মোট ৯১ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এজে লিমন। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি