সুনামগঞ্জ , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক মামলায় আ.লীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ জেলা যুবদলের আনন্দ মিছিল বারবার ত্রুটিতে ক্ষোভ “মনে হচ্ছিল, জীবিত আর বের হতে পারব না” নতুন ব্রি ধান-১১৮ : দুই মাস আগেই ঘরে উঠবে বোরো, কমবে ঝুঁকি প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিকদের ৪-১ গোলে হারালেন আইনজীবীরা সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার ছাতকে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার প্রত্যাশা-প্রাপ্তি ও কর্তৃত্বের দ্বন্দ্বে ১১ দলীয় জোটে অসন্তোষ জগন্নাথপুরে ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত জগন্নাথপুরে বাড়ির সীমানা দেয়াল ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ৬ দফা দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ধর্ষকের ফাঁসি ও সহযোগীদের বিচারের দাবিতে গৌরারংয়ে মানববন্ধন সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত

একতা বালু উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০১:৫৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০১:৫৬:১২ অপরাহ্ন
একতা বালু উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভা অনুষ্ঠিত
ছাতক প্রতিনিধি :: ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ স¤পাদক দিলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সমিতির সভাপতি হাজি আব্দুস সাত্তার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, বাবুল হোসেন শাহেদ, সাবেক সাধারণ স¤পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি সোয়েদ হোসাইন এবং কোষাধ্যক্ষ সাংবাদিক জানে আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কোষাধ্যক্ষ সমছু মিয়া, সুদীপ কর, সদস্য মাওলানা আব্দুল হক, আব্দুর রহমান, ছিদ্দেক আলী, হানিফ আলী, মিজানুর রহমান, জামিল মিয়া, বাবুল মিয়া, শাহিন আহমদ, খালেদ হোসেন, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, রায়হান আহমদ, মাহমুদুল হাসান আলেক, ফয়সল আহমদ, কবির আহমদ, দুলাল মিয়া, আলী হোসেন, মুক্তার হোসেন, সুরুজ মিয়া, আব্দুস সোবহান, সুমন মিয়া, আমির হোসেন, কামাল উদ্দিন, ইউনূস আলী, আব্দুল হাকিম, আমিনুর রহমান মুবিন, ডালিম হোসেন, লালু শাহ আল-আমিন ও নাজির হোসেনসহ অন্যান্য সদস্যরা। সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি মাসিক সদস্য ফি আদায় এবং রয়্যালিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে হাজি আব্দুস সাত্তার বলেন, সমিতির স্বার্থে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি নতুন সদস্যদেরও যেকোনো যৌক্তিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সভা শেষে সমিতির সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে পৃথক মামলায় আ.লীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ

সুনামগঞ্জে পৃথক মামলায় আ.লীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ