একতা বালু উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০১:৫৬:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০১:৫৬:১২ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ স¤পাদক দিলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সমিতির সভাপতি হাজি আব্দুস সাত্তার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, বাবুল হোসেন শাহেদ, সাবেক সাধারণ স¤পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি সোয়েদ হোসাইন এবং কোষাধ্যক্ষ সাংবাদিক জানে আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কোষাধ্যক্ষ সমছু মিয়া, সুদীপ কর, সদস্য মাওলানা আব্দুল হক, আব্দুর রহমান, ছিদ্দেক আলী, হানিফ আলী, মিজানুর রহমান, জামিল মিয়া, বাবুল মিয়া, শাহিন আহমদ, খালেদ হোসেন, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, রায়হান আহমদ, মাহমুদুল হাসান আলেক, ফয়সল আহমদ, কবির আহমদ, দুলাল মিয়া, আলী হোসেন, মুক্তার হোসেন, সুরুজ মিয়া, আব্দুস সোবহান, সুমন মিয়া, আমির হোসেন, কামাল উদ্দিন, ইউনূস আলী, আব্দুল হাকিম, আমিনুর রহমান মুবিন, ডালিম হোসেন, লালু শাহ আল-আমিন ও নাজির হোসেনসহ অন্যান্য সদস্যরা।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি মাসিক সদস্য ফি আদায় এবং রয়্যালিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে হাজি আব্দুস সাত্তার বলেন, সমিতির স্বার্থে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি নতুন সদস্যদেরও যেকোনো যৌক্তিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভা শেষে সমিতির সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি