সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১০:১৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১০:১৩:৪৭ পূর্বাহ্ন
মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: মহান মে দিবসে (১ মে) সবেতনে ছুটি নিশ্চিত করা, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি গেজেট বাস্তবায়ন এবং শ্রম আইন কার্যকরের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন। শুক্রবার বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলা হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট-২৮৮৩) জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সংগঠনের জেলা সভাপতি সুরঞ্জিত দাসের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক টিটু দাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, ইউনিয়নের সাবেক সভাপতি লিলু মিয়া, মো. আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা আঞ্চলিক কমিটির সাধারণ স¤পাদক রিপন মিয়া, আপ্তাব উদ্দিন, জিয়াউর রহমান, মতিউর রহমান, মো. আলম, হুমায়ুন, মরিয়ম বেগম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতির প্রতীক হলেও দেশের অনেক হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক এখনও এদিনের ছুটি থেকে বঞ্চিত হন। শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের ফলে দেশের বিভিন্ন স্থানে মে দিবসে সবেতনে ছুটি চালু হলেও সুনামগঞ্জে তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বক্তারা আরও অভিযোগ করেন, ২০২৫ সালের ৫ মে প্রকাশিত ন্যূনতম মজুরি গেজেট ঘোষণার প্রায় দুই বছর পার হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। বর্তমান বাজারদরের তুলনায় ঘোষিত মজুরি কম হলেও সেটিও কার্যকর না হওয়ায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তারা বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, সাপ্তাহিক ছুটি, ৮ ঘণ্টা কর্মদিবস, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, অসুস্থতা ও নৈমিত্তিক ছুটিসহ নানা সুবিধা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। বক্তারা অভিযোগ করেন, অনেক হোটেল-রেস্টুরেন্টে শ্রমিকদের ১০-১২ ঘণ্টা কাজ করানো হচ্ছে, অথচ ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার থেকে তারা বঞ্চিত। অস্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বসবাস করতে বাধ্য হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ সময় শ্রমিক নেতারা অবিলম্বে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, মে দিবসে সবেতনে ছুটি নিশ্চিতকরণ এবং শ্রম আইন কার্যকরের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত ত্রিপক্ষীয় সভা আয়োজনের দাবি জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম