সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত
প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১০:০৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১০:০৯:২৮ পূর্বাহ্ন
সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার সীমান্তে সোনালী চেলা নদীর ভাঙন রোধ এবং ইজারা নীতিমালা লঙ্ঘন করে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বালুখেকো সিন্ডিকেটের অত্যাচারে ভিটেমাটি হারানোর শঙ্কায় শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন পাড়া গ্রামে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক দশকে সোনালী চেলার করাল গ্রাসে নদী তীরবর্তী জনপদ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতোমধ্যে শারপিন পাড়া গ্রামের অন্তত ২৮টি বসতবাড়ি এবং ৫শ’ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে তীব্র নদী ভাঙনের মুখে শারপিন পাড়া, উত্তর সোনাপুর, সোনাপুর, চাইরগাঁও ও নাসিমপুর গ্রাম এখন মানচিত্র থেকে মুছে যাওয়ার উপক্রম হয়েছে। নীতিমালা লঙ্ঘন ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বিষয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নদী ইজারা নেওয়া হলেও ইজারাদাররা কোনো নিয়মনীতির তোয়াক্কা করছেন না। পাহাড়ি ঢলের পাশাপাশি ইজারা বহির্ভূতভাবে নদীর পাড় ও ফসলি জমি খনন করে বালু উত্তোলন করায় ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় একটি ‘বালুখেকো সিন্ডিকেট’ ইজারাদারদের সঙ্গে যোগসাজশে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বক্তারা আরও অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনে বাধা দিলে নিরীহ গ্রামবাসীকে মামলা ও হামলার ভয়ভীতি দেখানো হয়। স্থানীয় প্রশাসন কিংবা বিজিবি’র কাছে বারবার অভিযোগ করেও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না। মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকাবাসী ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন-এর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে নদী ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং নীতিমালা লঙ্ঘনকারী ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নিকট দাবি জানান। আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নুরুল ইসলাম নুরু, নওশাদ জামিল, সাখাওয়াত হোসেন কবির, মোবারক হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহের, আব্দুল হান্নান, আরব আলী, ফরিদ আহমদ, আজাদ মিয়া, জামাল মিয়া, কটুমিয়া, আব্দুছ সালাম, জাকির হোসেন, আব্দুল হেকিম, বিল্লাল হোসেনসহ শতাধিক ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার প্রতিনিধি মো. আকবর জানান, তারা ইজারা নীতিমালা বহির্ভূত বালু উত্তোলন করছেন না। সরকারি নিয়ম মেনেই নদী থেকে বালু আহরণ করছেন। এদিকে ভুক্তভোগীরা জানিয়েছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ঘরবাড়ি ও শেষ সম্বল রক্ষায় তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর