সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
বাঁধ নির্মাণে কারচুপি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা

সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১০:১৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১০:১৮:৪৬ পূর্বাহ্ন
সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
স্টাফ রিপোর্টার ::
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বৃহ¯পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সুনামগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সুনামগঞ্জের উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকারি নির্দেশনা মেনেই প্রশাসন কাজ করবে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি। জেলা প্রশাসক জানান, তিনি গত ২০ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে বিভিন্ন আলোচনা ও অভিযোগ তার নজরে এসেছে।
তিনি বলেন, এ জেলার অন্যতম প্রধান বিষয় নিরাপদ ধান উৎপাদন নিশ্চিত করা। তবে জেলার দায়িত্বশীলদের সচেতনতা ও সমন্বিত উদ্যোগ থাকলে নিরাপদে ফসল ঘরে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, যে বাঁধ নিয়ে সমস্যা ছিল, তা ইতোমধ্যে নির্মাণ স¤পন্ন হয়েছে এবং বর্তমানে হাওরের ধান নিরাপদ রয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, নতুন কোনো দুর্যোগ দেখা না দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগামী ১৫ দিনের মধ্যে ফসল কর্তন সম্ভব হবে।
বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সব অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রতিটি প্রকল্প পর্যবেক্ষণ করে যথাযথ যাচাই-বাছাই শেষে বিল পরিশোধ করা হবে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বাঁধ নির্মাণে কোনো ধরনের কারচুপি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সকল মহলের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রয়াসে সুনামগঞ্জকে একটি দারিদ্রমুক্ত ও ক্ষুধামুক্ত জেলায় রূপান্তর করা সম্ভব ইনশাআল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) ও উপপরিচালক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আয়েশা আক্তার। মতবিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।
সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ দে, সাংবাদিক লতিফুর রহমান রাজু, একে কুদরত পাশা, মাসুম হেলাল, দেওয়ান গিয়াস চৌধুরী, এ আর জুয়েল, শহীদ নুর আহমদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে