সোনালী চেলা বালু-পাথর ক্ষুদ্র সমবায় সমিতির সভা
ইজারদার জুলুম করতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের ঘোষণা
- আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৮:৫০:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৮:৫০:৪৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে ‘সোনালী চেলা বালু-পাথর ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড’ (রেজি: নং ৭৪/২৫)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নাছিমপুর বাজারে বালু-পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে সমিতির সভাপতি মতছির আলীর সভাপতিত্বে ও সদস্য মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক একতা সমবায় সমিতির সভাপতি আলহাজ আব্দুস সাত্তার।
এসময় বক্তারা বলেন, ইজারাদারদের অত্যচারে অতিষ্ঠ সোনালি চেলা বালু পাথর ক্ষুদ্র ব্যবসায়ীরা। শ্রমিকদের ওপর আর কোন জুলুম করা হলে নদী গাঙো বেড়া দিলাইমু। এখন থেকে তাদের সকল জুলুম অত্যচার প্রতিরোধ করা হবে। সোনালী চেলা নদীতে শ্রমিকদের বিরুদ্ধে আর কোন সিন্ডিকেটকে বরদাস্ত করা হবে না এবং নীতি বহির্ভূতভাবে ইজারাদারদের রয়েলটি দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, চলতি বছরে ইজারদাররা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর জোর জবরদস্তি কিংবা জুলুম করতে চাইলে প্রয়োজনে সকল বালু পাথর ক্ষুদ্র সমবায় সমিতি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে এবং ব্যাপকভাবে আন্দোলনোর ডাক দেওয়া হবে।
এসময় আরও বক্তব্য রাখেন ডা. জাকির হোসেন, নির্বাহী কমিটির সদস্য মো. রায়হান উদ্দিন, মোল্লাপাড়া সমবায় সমিতির সাধারণ স¤পাদক আবুল কালাম, আব্দুস সাত্তার, মাওলানা শরিফ উদ্দিন, হাফিজ আবুল হোসেন (ইনু), কামাল হোসেন ও হাজী জালাল উদ্দীনসহ আরও অনেকে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি