সুনামগঞ্জ , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল পাঁচ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী বাণিজ্যচুক্তি নয়, এটি মার্কিন প্রশাসনের ‘হুকুমনামা’ : আনু মুহাম্মদ প্রণোদনা ছাড়াই হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে লক্ষাধিক জেলে জনগণকে রাষ্ট্রীয় কার্যক্রমে যুক্ত করতে চায় বিএনপি ৯৬% অ্যান্টিবায়োটিক কাজ করছে না শিশুদের শরীরে হাউজবোটের লোকজনের হামলায় যুবক নিহতের অভিযোগ : ১৫ জনের বিরুদ্ধে মামলা এবার লাইভ করতে করতে থানায় আশ্রয় নিলেন সেই মাহদী সালমান শাহ’র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুনামগঞ্জে পৃথক মামলায় আ.লীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ জেলা যুবদলের আনন্দ মিছিল বারবার ত্রুটিতে ক্ষোভ “মনে হচ্ছিল, জীবিত আর বের হতে পারব না” নতুন ব্রি ধান-১১৮ : দুই মাস আগেই ঘরে উঠবে বোরো, কমবে ঝুঁকি প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিকদের ৪-১ গোলে হারালেন আইনজীবীরা সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

তেল সংকট নিরসনে ডিলারদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১২:০৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১২:০৭:৩৬ অপরাহ্ন
তেল সংকট নিরসনে ডিলারদের নিয়ে প্রশাসনের মতবিনিময়
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে তেল সংকট নিরসন ও তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ডিলারদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন খান ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, সাবেক সাধারণ স¤পাদক শাহ মো. শাহজাহান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী। এসময় পরিবেশকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মোবারক হোসেন, সামছুজ্জামান ধন মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাচনা বার্জ ডিপোর আওতাধীন যমুনা অয়েল কো¤পানি লিমিটেডের উপজেলার সকল পরিবেশক ও উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এবং গণ্যমান্যব্যক্তিবর্গ। বক্তারা বলেন, তেল সংকটের কারণে হাওরের ফসল ঘরে তোলার আশঙ্কা দেখা দিয়েছে। ফসল উত্তোলন মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা না গেলে বোরোধান কাটা অসম্ভব হয়ে পড়বে। তাই ডিলারদের নির্ধারিত নিয়ম অনুযায়ী তেল সরবরাহ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে হবে। নিজ উপজেলার চাহিদা না মিটিয়ে প্রশাসনের অনুমতি ব্যতিত উপজেলার বাহিরে তেল বিক্রি করা যাবে না। সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করতে হবে অন্যতায় প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের মজুতদারি, অতিরিক্ত দামে বিক্রি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে কৃষকদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ডিলাররা প্রশাসনের নির্দেশনা মেনে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে তেল বিতরণের আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল

নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল