সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

প্রতিবন্ধী কৃষকের জমির ধান কেটে নেওয়া ও হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১১:৩০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১১:৩০:৫৯ পূর্বাহ্ন
প্রতিবন্ধী কৃষকের জমির ধান কেটে নেওয়া ও হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার এক প্রতিবন্ধী কৃষকের রেকর্ডভুক্ত বোরো জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়া এবং তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নতুন জাহানপুর গ্রামবাসীর উদ্যোগে সাংহাই হাওরের পশ্চিম পাশে এবং জাহানপুর গ্রামের পূর্ব মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, পাথারিয়া সাংহাই হাওরে সিকদার মোহাম্মদের রেকর্ডভুক্ত তালুকি জমিতে প্রকৃত ওয়ারিশ হিসেবে ইকবাল হোসেন ও তার স্বজনরা বোরো ধানের আবাদ করেন। কিন্তু মঙ্গলবার দুপুরে একই গ্রামের আব্দুল করিমসহ একদল লোক জোরপূর্বক পাকা ধান কেটে নিজেদের বাড়িতে নিয়ে যায়। এ সময় প্রতিবন্ধী কৃষক ইকবাল হোসেন ধান কাটায় বাধা দিলে তাকে বল্লম দিয়ে আঘাত করে পানিতে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা এবং শান্তিগঞ্জ থানার এসআই সেলিম উদ্দীন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন কৃষক বুরহান উদ্দিন, মাসুক মিয়া, আরফান আলী, লুৎফুর রহমান, ইমাদ হোসেন, আসলাম হোসেন, রাহেলা বেগম ও শেফালী বেগমসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন মইনুল ইসলাম, আবুল হাসান, মিজানুর রহমান, সামছুল হক, চয়ন মিয়া, তানভীর আহমেদ, রুনা বেগম, শাহিনা বেগম, ফুলতারা বেগম, শিরিয়া বেগম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স