সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

প্রধান শিক্ষক আলমগীর হোসাইন স্মরণে শোকসভা

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন
প্রধান শিক্ষক আলমগীর হোসাইন স্মরণে শোকসভা
ছাতক প্রতিনিধি :: ছাতকের বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আলমগীর হোসাইন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বৃহত্তর বুড়াইরগাঁও এলাকাবাসীর উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদের সভাপতিত্বে এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সায়েম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নিজাম উদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া শিরিন, সহকারী শিক্ষিকা রহিমা বেগম, ফারজানা আক্তার ও জেরিন বেগম। এসময় ম'রহুমের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার বড় শরীফ রাজা, জাহাঙ্গীর রাজা, রাসেল হায়দার রাজা এবং পুত্র জিহাদ রাজা। শোকসভায় আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান, মন্ডলী ভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুর রহমান, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাক হোসেন, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া, বাউভোগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু রঞ্জন চন্দ, রায়সন্তুষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশনারা বেগম, বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বসু মালাকার, সহকারী শিক্ষিকা রোকেয়া বেগম, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন মানিক, কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ দত্ত, ডা. রিয়াজ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বুড়াইরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, মরহুমের শিক্ষার্থী এবং বুড়াইরগাঁও গ্রামের সর্বস্তরের মানুষ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইয়াকুব আলী। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। উল্লেখ্য, গত ১৬ মার্চ সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার সুহিতপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন শিক্ষক আলমগীর হোসাইন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স