সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগাম বন্যা পরিস্থিতির আশঙ্কা : হাওরের পাকা ধান দ্রুত কর্তনের অনুরোধ বোরো চাষে বাড়তি খরচ, ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক ডিজেল সংকটে বেড়েছে হারভেস্টারের ভাড়া, বিপাকে হাওরাঞ্চলের কৃষক এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা
হামলাকারীদের গ্রেফতারের দাবি

দোয়ারাবাজারে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:৪৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:৪৪:৫২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে মসজিদের স¤পদ চুরির প্রতিবাদ করায় একটি পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও ৩৬ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলার মাঝেরগাঁও গ্রামের ভুক্তভোগী পরিবার এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাঝেরগাঁও জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল জলিল। তিনি জানান, গত ১৯ মার্চ তার নিজ গ্রাম মাঝেরগাঁওয়ে মসজিদের মালামাল চুরির প্রতিবাদ করায় তার পরিবারের ওপর এই হামলা চালানো হয়। লিখিত বক্তব্যে জানানো হয়, মাঝেরগাঁও জামে মসজিদের পানি তোলার মোটর, কম্প্রেসার, ব্যাটারি ও ব্রিটিশ আমলের দুটি মূল্যবান পিলার চুরির ঘটনায় আব্দুল ওদুদ নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করায় তিনি ক্ষিপ্ত হন। ১৯ মার্চ তারাবির নামাজের পর এ নিয়ে তর্কাতর্কি হলে ওদুদ ও তার লোকজন মসজিদ সভাপতিকে প্রাণনাশের হুমকি দেয়। এরই জেরে ওইদিন রাত ৯টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল জলিলের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা নারী-পুরুষ নির্বিশেষে পরিবারের ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আব্দুল জলিল অভিযোগ করেন, বাড়িতে পুরুষ সদস্যদের অনুপস্থিতির সুযোগে হামলাকারীরা আলমারি ভেঙে প্রবাসে থাকা সন্তানদের পাঠানো ১০ ভরি স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা), নগদ ৫ লক্ষ টাকা এবং ৫টি দামী মোবাইল ফোনসহ মোট ৩৬ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুট করে। এছাড়া ঘরের ফ্রিজ, টেলিভিশন ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়। সংবাদ সম্মেলনে আব্দুল জলিল আক্ষেপ করে বলেন, মসজিদের স¤পদ রক্ষা করতে গিয়ে আজ আমার সাজানো পরিবার ধ্বংসের মুখে। আসামিরা প্রভাবশালী হওয়ায় তারা আপসের মিথ্যা আশ্বাস দিয়ে মামলা করতে কালক্ষেপণ করায়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। ভুক্তভোগী পরিবারটি লুণ্ঠিত মালামাল উদ্ধার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স