সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাওরের ধান ঘরে তুলতে সড়ক চাই

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:০৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:০৮:২৮ পূর্বাহ্ন
হাওরের ধান ঘরে তুলতে সড়ক চাই
সুনামগঞ্জের হাওরাঞ্চল শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। প্রতিবছর বোরো মৌসুমে হাওরের কৃষকরা প্রকৃতির সঙ্গে লড়াই করে যে ফসল ফলান, তা জাতীয় অর্থনীতি ও খাদ্যভা-ারে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অথচ দুঃখজনক হলেও সত্য, সেই কৃষকেরই উৎপাদিত ধান ঘরে তুলতে নাভিশ্বাস উঠছে সড়কের অভাবে। এটি কেবল অব্যবস্থাপনার চিত্র নয়, বরং দীর্ঘদিনের অবহেলারও প্রতিফলন। ১৩৭টি হাওরে বিপুল পরিমাণ ধান উৎপাদনের সম্ভাবনা থাকলেও ধান পরিবহনের জন্য উপযুক্ত সড়ক না থাকায় কৃষকরা চরম দুর্ভোগে পড়ছেন। ভাঙাচোরা, কাদামাটির জাঙ্গাল ও অচল সড়কে ট্রলি, পিকআপ কিংবা ঠেলাগাড়ি আটকে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। এতে পরিবহন ব্যয় বাড়ছে, সময় নষ্ট হচ্ছে, দুর্ঘটনাও ঘটছে প্রায়ই। কৃষকের উৎপাদন খরচের সঙ্গে যখন বাড়তি পরিবহন ব্যয় যুক্ত হয়, তখন তাদের লাভের হিসাব ভেঙে পড়ে। প্রশ্ন হলো, ফসল রক্ষায় কোটি কোটি টাকা ব্যয় করে যদি সেই ফসল নিরাপদে ঘরে তোলার ব্যবস্থাই না থাকে, তবে সেই উন্নয়ন কতটা পূর্ণাঙ্গ? বাঁধ নির্মাণ যেমন জরুরি, তেমনি ফসল পরিবহনের টেকসই সড়কও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই বিষয়টি পরিকল্পনার বাইরে থেকে যাচ্ছে। বছর বছর কৃষক একই সমস্যার মুখোমুখি হচ্ছেন, কিন্তু স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়ে না। স্থানীয়ভাবে টিআর-কাবিটা প্রকল্পের মাধ্যমে সাময়িক সংস্কার কিছুটা স্বস্তি দিলেও এটি কোনো দীর্ঘমেয়াদি সমাধান নয়। প্রয়োজন হাওর উপযোগী টেকসই ও পাকা সড়ক নির্মাণ, যা বর্ষা ও শুকনো মৌসুম উভয় সময়েই কার্যকর থাকবে। কৃষি, সড়ক ও পানি উন্নয়ন সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত পরিকল্পনায় এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাওরের কৃষক শুধু উৎপাদক নন, তারা দেশের খাদ্যযোদ্ধা। তাদের ন্যায্য লাভ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সড়কের অভাবে যদি সেই লাভের বড় অংশ পরিবহন দুর্ভোগে হারিয়ে যায়, তবে তা কৃষকের প্রতি অবিচার। এখনই সময় হাওরের সড়ক অবকাঠামোকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার। অন্যথায় কৃষকের দুর্ভোগ, উৎপাদন ব্যয় এবং হতাশা - সবই বাড়বে, যার প্রভাব পড়বে সামগ্রিক কৃষি অর্থনীতিতে। হাওরে ধান ফলাতে যেমন পরিকল্পিত বাঁধ চাই, তেমনি ধান ঘরে তুলতে চাই টেকসই সড়ক। এই বাস্তবতা অনুধাবন করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে - এটাই সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি