সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৯:২১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৯:২১:৩২ পূর্বাহ্ন
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: রাষ্ট্র সংস্কারের দাবির ধুয়া তুলে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামায়াতকে ইংগিত করে তিনি বলেছেন, “আজ আমরা দেখছি- যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে প্রিয় ভাই-বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি প্রিয় ভাই-বোনেরা। দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। ...কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমরা পা দেব না। সোমবার বিকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় বক্তব্য দিচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে, এই মিডিয়ার সামনে পরিষ্কারভাবে আমি আবারও বলে দিতে চাই- সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। সংস্কার দাবির নামে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১১টি কমিশন করেছিল। ১১টি কমিশনের মধ্যে সংবিধান আছে, বিচারের বিষয় আছে, প্রশাসনিক আছে, স্বাস্থ্য আছে, নারী আছে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। খেয়াল করে দেখবেন, যারা এই সংস্কার সংস্কার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ স¤পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে; তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। তারা বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা কমিশন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহজে পেতে পারে - সেটির ব্যাপারে তারা কোনো কথা বলে না। কীভাবে প্রশাসনকে ঠিক করতে হবে সেটির কথা তারা বলে না, কীভাবে আইনশৃঙ্খলা ঠিক করতে হবে, সেটির কথা তারা বলে না; তারা শুধু সংবিধান সংবিধান এই বিষয়ে কথা বলে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষ্য, ভোটের সময়ের মতো এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। তার কথায়, নির্বাচনের সময় আমি আপনাদের বলেছিলাম যে কীভাবে তারা বিভ্রান্ত করছে। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এই বিভ্রান্তের কাজ শুরু করেছে তারা। দুদিন আগের ঘটনা, এই গতকালকের ঘটনা- ময়মনসিংহের ওদিকে একটি জেলায় একটি ব্যক্তিগত তুচ্ছ ঘটনা ঘটেছে। এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করত, তারা বিয়ে-শাদি করেছে, তাদের পরিবারের সমস্যা; দেখেছেন আপনারা, ফেসবুকে দেখেননি? কিন্তু সাথে কি এটাও দেখেছেন- একটি পারিবারিক, একটি ব্যক্তিগত ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তির সৃষ্টির চেষ্টা করেছে, দেখেছেন আপনারা সবাই? ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, এদের স¤পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কীভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। ৮৬ সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কীভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। ৯৬ সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কীভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। ২০০৮ সালেও আমরা দেখেছি সেই ওয়ান-ইলেভেনের সাথে যোগ দিয়ে তারা কীভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। ক্ষমতা কুক্ষিগত করতেই জনগণকে ‘বিভ্রান্ত’ করা হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই, কৃষক কার্ড করতে চাই, ইমাম-মুয়াজ্জিন সাহেবদের সম্মানীসহ খাল খনন করতে চাই, বৃক্ষরোপণ করতে চাই, দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য বিদেশে এবং দেশে কর্মসংস্থানের কথা করতে চাই। এসব ব্যাপারে কোনো কাজ করে না। দেখেননি নির্বাচনের সময় কেমন বলেছিল ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’, মনে আছে? প্রিয় ভাই-বোনেরা, জনগণের স্বার্থে যে কাজ- সেটিকে তারা রেখে দেয়; কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কীভাবে কুক্ষিগত করতে হবে, সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। সমর্থকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে... দেশ স্বাধীনের আগে থেকে শুরু করে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স