সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ফ্যামিলি কার্ডের সমালোচকরা এখন লজ্জা পান : সংসদে কলিম উদ্দিন মিলন

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৯:১৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৯:১৯:৪৭ পূর্বাহ্ন
ফ্যামিলি কার্ডের সমালোচকরা এখন লজ্জা পান : সংসদে কলিম উদ্দিন মিলন
সুনামকণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ বলেছেন, একসময় যারা ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ বলে সমালোচনা করতেন, তারা এখন লুকিয়ে লুকিয়ে লজ্জা পান। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কলিম উদ্দিন আহমেদ বলেন, অসহায় নারীরা এখন ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রতি অত্যন্ত আগ্রহী। এছাড়া ইমাম, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় যাজকরাও সরকারি ভাতা পাচ্ছেন। কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষি ঋণ সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করেছেন, যার জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচিও এরই মধ্যে শুরু হয়েছে, যা সারাদেশে কৃষকদের কাছে পৌঁছে যাবে। তিনি বলেন, ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে - এটি প্রধানমন্ত্রীর সুস্পষ্ট অঙ্গীকার। আপনারা বুঝে না বুঝেও প্রক্রিয়া নিয়ে দ্বিমত করেন। এবং মাঠ গরম করার চেষ্টা করেন। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সবাইকে সহযোগিতা করুন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স