সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সড়ক বেহাল, দ্রুত সংস্কারের দাবি

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৯:০৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৯:২৪:৪৩ পূর্বাহ্ন
সড়ক বেহাল, দ্রুত সংস্কারের দাবি
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের হোসেন বখত চত্বর থেকে ডা. ধীরেন্দ্র বাবুর বাসার সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়ে বৃষ্টির সময় পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা দবির আহমদ বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কের কোনো সংস্কার হয়নি। গর্তে পানি জমে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত সংস্কার জরুরি। আরেক বাসিন্দা জানান, প্রায় ১৩ বছর আগে সর্বশেষ সড়কটির উন্নয়ন কাজ হয়েছিল। এরপর আর কোনো উন্নয়ন না হওয়ায় বর্তমানে সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে। পথচারী রুমেন মিয়া বলেন, অনেক আগে সড়কটির কাজ হলেও পরে আর সংস্কার হয়নি। ফলে এখন এটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার প্রয়োজন। পথচারী আশরাফ হোসেন বলেন, ভাঙাচোরা সড়ক ও গর্তের কারণে বিশেষ করে বয়স্ক ও অসুস্থ রোগীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। দ্রুত উন্নয়ন কাজ শুরু করা দরকার। এ বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, সড়কটির টেকসই উন্নয়নের লক্ষ্যে দুটি প্রকল্প প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ