সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ
সড়কের অভাবে কৃষকের ভোগান্তি

হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০২:০৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৯:২৬:২৩ পূর্বাহ্ন
হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুমে ধান পরিবহনে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার কৃষক। হাওরের গভীর থেকে পাকা ধান খলায় (ধান শুকানোর স্থান) আনতে ভাঙাচোরা ও কাদামাটির সড়কে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন তারা। কোথাও যানবাহন আটকে থাকছে ঘণ্টার পর ঘণ্টা, কোথাও ঘটছে দুর্ঘটনা। এতে একদিকে বাড়ছে পরিবহন ব্যয়, অন্যদিকে কমছে কৃষকের লাভ।
জানা গেছে, জেলার ১২টি উপজেলার ছোট-বড় ১৩৭টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে এবার বোরো চাষ হয়েছে। এসব জমি থেকে প্রায় ৫ হাজার কোটি টাকার ধান উৎপাদনের আশা করা হচ্ছে। ফসল রক্ষায় সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও ধান পরিবহনের জন্য প্রয়োজনীয় রাস্তা মেরামত ও পাকা করার উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে। কৃষকদের অভিযোগ, যুগের পর যুগ হাওরের মাটির রাস্তাগুলো সংস্কার ও পাকা করার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃষ্টি হলেই এসব রাস্তায় ট্রলি, অটোরিকশা, পিকআপ কিংবা ঠেলাগাড়ি চলাচল প্রায় অচল হয়ে পড়ে। গর্ত ও কাদায় আটকে দিনের পর দিন নষ্ট হচ্ছে সময়, বাড়ছে খরচ। শনির হাওরের কৃষক জামাল মিয়া বলেন, হাওরের গভীর থেকে ধান আনতে পাকা সড়ক খুবই প্রয়োজন। সড়ক না থাকায় প্রতি বস্তা ধান ৩০ থেকে ৪০ টাকা খরচে ট্রলিতে আনতে হচ্ছে। সড়ক ভালো হলে এই খরচ অনেক কমতো।
মাটিয়ান হাওরের কৃষক ফারুক মিয়া বলেন, ধান উৎপাদন করে লাভের আশা করেছিলাম, কিন্তু পরিবহন খরচে সেই লাভ শেষ। ধান কাটা, শ্রমিক সংকট আর সড়ক দুর্ভোগ মিলিয়ে আসল তুলতেই হিমশিম খেতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওরের মাটির সড়কগুলো ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনায় আহত হচ্ছেন কৃষক ও শ্রমিকরা। অনেক ক্ষেত্রে ট্রলি আটকে গেলে ধান নামিয়ে আলাদা করে ট্রলি তুলতে হচ্ছে। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, ইউনিয়ন পরিষদের টিআর-কাবিটা প্রকল্প থেকে কিছু জাঙ্গাল (সড়ক) মেরামত করা হয়েছে। তবে স্থায়ী সমাধান হচ্ছে পাকা সড়ক নির্মাণ। তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, এবার হাওরে ধানের ফলন ভালো। কিন্তু টেকসই ও পাকা সড়ক না থাকায় কৃষকদের দুর্ভোগ ও খরচ দুটোই বেড়েছে। সড়ক পাকা হলে সহজে ধান পরিবহন সম্ভব হতো। হাওরবাসীর দাবি, ফসল রক্ষার বাঁধের মতো ধান পরিবহনের সড়ককেও সমান গুরুত্ব দিয়ে দ্রুত টেকসই ও পাকা সড়ক নির্মাণে উদ্যোগ নিতে হবে। অন্যথায় প্রতিবছরই কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য লাভের বড় অংশ গুনতে হবে পরিবহন দুর্ভোগে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী